২০২৩ থেকে ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলে এখন অবধি বেশ সুবিধা জনক অবস্থায় আছে বাংলাদেশ। গত কিছু দিন আগে পাঁচ নম্বরে থাকলেও এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টানা জয়ে শীর্ষে উঠে আসে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। আবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে উন্নতি ভারতের। শীর্ষ থেকে তিনে নেমে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অষ্ট্রেলিয়া। এক জয় এবং এক পরাজয়ে চার নম্বরে আছে বাংলাদেশ।
এসকে/আরআই


