রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ- ইন্টার মিলান এবং ডর্টমুন্ড-পিএসভি। সান সিরোয় মার্কো আরনাউটোভিচের একমাত্র গোলের সুবাদে এগিয়ে থেকে ওয়ান্ডা মেট্রোপলিতানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিলান।
২০২০-২১ মৌসুমের এর আগে টানা ৯ সীজন শেষ ষোলো’তে সুযোগ না পাওয়া নেরাজ্জুরিরা টানা ৩ মৌসুম কোয়ার্টার খেলার অপেক্ষায় রয়েছে। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজর সাথে লুকাকু, থুরাম, বারেল্লাদের নিয়ে নির্ভার ইনজাঘি বাহীনি। ঘরের মাঠে ১-০ গোলে পিছিয়ে থেকে শুরু করবে শেষ ৬ মৌসুমে নক আউটস্টেজে খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচ আনফিট থাকলেও এদিন মোরাতার পাশে স্টার্ট করতে প্রস্তুত ছন্দে থাকা ফ্রেঞ্চম্যান গ্রিজম্যান। তাইতো স্বাগতিক হিসেবে পূর্ণ শক্তির দল নিয়ে ম্যাচ জিতে শেষ ষোলো উতরাতে চাইবে সিমিওনে শিষ্যরা। ইন্টারের অবশ্য রয়েছে কিছুটা ইঞ্জুরি সমস্যা। কার্লোস অগাস্টোর সাথে ফার্স্ট লেগের হিরো আরনাউটোভিচকে মিস করবে নেরাজ্জুরিরা। বাংলাদেশ সময় ঠিক রাত ২ টাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুদল।কোয়ার্টার ফাইনালের ওঠার লড়ায়ে এদিন রয়েছে আরো এক ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে আতিথ্য দেবে পিএসভি আইন্দহোভেনকে। ফিলিপস স্টেডিয়ামে প্রথম লেগের খেলা ছিলো ১-১ অমীমাংসিত। ডর্টমুন্ডের ম্যালেনের সাথে পিএসভির লুক ডি জং এর লক্ষ্য ভেদে ড্র হয় ম্যাচ। এরেডিভিসে ১০ পয়েন্ট ব্যবধানে শীর্ষ থাকা পিএসভির জার্মান রেকর্ডটা নাজুক।
আগের ১৬ দেখায় হারের মুখ দেখতে হয়েছে ১৩ টিতেই। এই মুহূর্তে স্কোয়াডে কিছু টা ইঞ্জুরি জর্জরিত পিএসভি। বীরম্যান, সাইবেরিরা আগেই ছিটকে গেছেন। সন্দেহভাজন গুসটিল, মাউরো, টিলম্যান। জ্যাডন সাঞ্চো ডর্টমুন্ডে প্রত্যাবর্তন করে ফিরেছেন পুরাতন ছন্দে। পছন্দের একাদশ নিয়ে সমস্যায় পড়তে হবেনা ডর্টমুন্ড কোচ কে। এমেরি ক্যান, সাবিৎজারের অন্তর্ভুক্তি ফুলক্রুগ, রিউসদের বাড়তি সুবিধা দেবে নিশ্চিত ভাবেই। রাত দুইটাই জার্মান বাধা টপকে ২০০৬-০৭ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে লুকদের করতে হবে অসাধ্য সাধন।
এসকে/এমওয়াই



Inter and Dortmound maybe favourite for Quarter.