শান্তর কাঁধে ভর করে জয়ের দেখা টাইগারদের

চট্টগ্রামে তিনম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক শান্তর ব্যাটে ভর করে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম।

এদিকে দিনের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল মেন্ডিস৷ শ্রীলঙ্কার শুরুটা হয় দারুন, উদ্বোধনী উইকেটে ৭১ রান করে শ্রীলঙ্কা। তারপর শ্রীলঙ্কার ইনিংসে আঘাত আনে তানজিম হাসান সাকিব৷ ৮৪ রানেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। সেখান থেকে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫৫ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

২৫৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। কোনো রান না করেই ফিরে যান লিটন দাস। এর পর সৌম্য ও হৃদয় দুইজনেই ৩ রান করে আউট হয়ে গেলো বিপাকে পড়ে বাংলাদেশ৷ সেখান থেকে দলকে উদ্ধার করে অধিনায়ক শান্ত ও মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ ৩৭ রানে আউট হলে অধিনায়কের সাথে ম্যাচের হাল ধরেন মুশফিকুর রহিম৷ শেষ পর্যন্ত অপরাজিত শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের অপরাজিত হাফসেঞ্চুরির সুবাদে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ৷

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *