বাংলাদেশ ফুটবল আল্ট্রাস— ‘বাংলাদেশ ফুটবলের পাঁড় সমর্থক গোষ্ঠী’

বাংলাদেশী ফুটবল আল্ট্রাসের হাত ধরে দেশের ফুটবল প্রথমবারের মতো আল্ট্রাস কালচারের সাথে সংযুক্ত হয় এবং পর্যায়ক্রমে ক্লাব ফুটবলেও আল্ট্রাস কালচারের ব্যাপ্তি হয়। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশী ফুটবল আল্ট্রাস নানাবিধ বৈচিত্রপূর্ণ উদ্যোগের মাধ্যমে দেশের ফুটবলের হারানো আমেজ ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষকে পুনরায় বাংলাদেশের ফুটবলকে উজ্জিবিত করার চেষ্টা করে যাচ্ছে।

৭ই জুন ২০২১ সালে ভারত বনাম বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ২য় রাউন্ডের হোম ম্যাচ টি বাংলাদেশের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে ম্যাচটি কাতারে অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচকে ঘিরে বাংলাদেশী ফুটবল আল্ট্রাসের দীর্ঘ দিনের পরিকল্পনা ছিলো কিন্তু ম্যাচটি দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ায় আল্ট্রাস মাঠে উপস্থিত হতে পারেনি। তখন আল্ট্রাসের পক্ষ্য থেকে সদস্যদের নিয়ে ঢাকা, চট্টগ্রামে রেস্টুরেন্টে এক সাথে এবং নোয়াখালীতে এক সাথে খেলা দেখার জন্য বড় পর্দায় ম্যাচ দেখার আয়োজন করা হয় যা বাংলাদেশ ফুটবল ইতিহাসে প্রথম ঘটে।

যে কোন পরিস্থিতিতে যে কোন অবস্থায় দলকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়াই আলট্রাসের প্রধান উদ্দেশ্য। তাছাড়া দেশের ফুটবলে গ্যালারীতে দর্শক ফিরিয়ে এনে বাংলাদেশের ফুটবলের পুনঃ জাগরণের অংশ হতে চায় বাংলাদেশী ফুটবল আলট্রাস।

আলট্রাসের বর্তমান সদস্য সংখ্যা ৫ হাজারেরও বেশি রয়েছে। এবং ভেরিফাইড সদস্য সংখ্যা ১ হাজারেরও বেশি রয়েছে। প্রথম রেজিষ্ট্রেশন শুরু করার পর ১ম সপ্তাহে প্রায় ৩ হাজার সদস্য রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হয়। বাংলাদেশী ফুটবল আলট্রাস “বাংলাদেশ জাতীয় ফুটবল দল” নারী-পুরুষ এবং বয়ঃভিত্তিক দলের সব ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়।

এসকে/পিএইচএম

One thought on “বাংলাদেশ ফুটবল আল্ট্রাস— ‘বাংলাদেশ ফুটবলের পাঁড় সমর্থক গোষ্ঠী’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *