অর্থ সংকটে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

অর্থনৈতিক কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করতে হল আয়ারল্যান্ডকে। নিজেদের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল আইরিশদের।

চলতি বছরের আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। এই সিরিজ খেলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল অজিদের। তবে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি স্থগিত হয়ে যাওয়ায়, শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।এদিকে গত মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজনে শঙ্কার কথা জানা গিয়েছিল। তবে এবার আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম নিশ্চিত করেছেন সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। স্থায়ী হোম স্টেডিয়ামের অভাবের কারণেই মূলত এই সিরিজটি স্থগিত করতে হয়েছে আয়ারল্যান্ডকে।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *