জয়ের ধারায় ফিরতে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

বাংলাদেশ সময় আজ রাত ১১:৩০ এ রেলিগেশন জোনে থাকা সেল্টা ভিগোকে নিজেদের মাঠে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ।

লস ব্লাঙ্কোসরা বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে , দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট এগিয়ে, যেখানে সেল্টা রয়েছে ১৭তম স্থানে ১৮তম স্থানে থাকা ক্যাডিজের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। রিয়াল মাদ্রিদ বুধবারের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে তাদের সেরা ফর্মে ছিল না, তবে বার্নাব্যুতে তাদের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-১ ড্রই যথেষ্ট হয়েছে দুই লেগ মিলিয়ে ২-১ এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য। কার্লো আনচেলোত্তির দল গত সপ্তাহান্তে ভ্যালেন্সিয়ায় তাদের শেষ লিগ ম্যাচও ড্র করেছে, লিগ লিডারদের দুই গোলে পিছিয়ে থেকে পরবর্তীতে ২-২ গোলের ড্র নিয়েই সন্তষ্ট থাকতে হয় সে ম্যাচে। ম্যাচের শেষ মুহুর্তের গোল বাতিল নিয়ে রেফারির সাথে বিতর্কে জড়িয়ে লাল কার্ডের সম্মুখীন হতে হয় মাদ্রিদ স্টার বেলিংহামকে, যেকারণে আজকের ম্যাচে তার সার্ভিস মিস করবেন আনচেলত্তি।

লস ব্লাঙ্কোসরদের এই মৌসুমে লা লিগায় রয়েছে দ্বিতীয় সেরা হোম রেকর্ড, ১৩টি ম্যাচ থেকে তারা তুলেছে ৩৫ পয়েন্ট, ১১টি জয় এবং দুটি ড্র এর সৌজন্যে। এই সপ্তাহান্তেও সেল্টা পয়েন্টের সুযোগে থাকবে কিন্তু সেটা খুব ভিন্ন কারণে, রাফায়েল বেনিটেজের দল বর্তমানে টেবিলের ১৭তম স্থানে রয়েছে, রেলিগেশন জোনের চেয়ে মাত্র পাঁচ পয়েন্ট এগিয়ে।  হাতে এখনো রয়েছে ১১টি ম্যাচ বাকি।

এসকে/ওবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *