ঢাকা প্রিমিয়ার লীগে টানা তৃতীয় জয় তুলে নিলো বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। তৃতীয় ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে দলটি৷
বিকে এস পির ৩ নাম্বার মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি শাইনপুকুরের ব্যাটসম্যানরা৷ আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৯ রানেই গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। বল হাতে খালেদ ১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে খালেদ ১৭ রানে ও আফিফ ৩৪ রানে নেন ৩ উইকেট। ১৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৪.১ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় আবাহনী।
দলের পক্ষে নাইম শেখ ৬৬ ও মাহমুদুল হাসান জয় ৫১ রান করে৷ টানা তিন জয়ে ঢাকা প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করতেছে আবাহনী।
এসকে/আরআর


