ফিলিস্তিনের কাছে ধরাশায়ী বাংলাদেশ

কুয়েতের জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথমার্ধের চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশ ৪২ মিনিট পর্যন্ত জাল অক্ষত রাখতে পেরেছিল। চোখে চোখ রেখে লড়াই করতে থাকলেও ৪৩ মিনিটে গোল হজমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডি বক্সের সামান্য বাইরে ডান প্রান্ত থেকে বাত্তাত নেন ক্রস। মাহমদ আবুওয়ারদার কিক মিতুল সেভ করলেও ফিরতি বলে দাব্বাঘ বল জালে জড়ান। রক্ষণভাগের খেলোয়াড়দের তৎপরতা চোখে না পড়াটা ছিল বিস্ময়কর।বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফিলিস্তিনের এক খেলোয়াড়ের নেয়া কর্নার কিক ডি বক্সে থাকা সোহেল রানার শরীরে বল লেগেছিল। সুযোগ বুঝে রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে শেহাব কুমবর ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন।কর্নার কিক থেকে বল নিয়ে ৪৯ মিনিটে কুমবর তিনজনের ফাঁক দিয়ে আবারো লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। দুই মিনিট পর কুমবরের লম্বা পাসে বল নিয়ে বাঁ-পায়ের ভলিতে দাব্বাঘ অনায়াসে বল জালে জড়িয়ে দেন।

আহমেদ মাহাজেনেহর ৫৪ মিনিটে নেয়া হেড অল্পের জন্য পোস্টের উপরের জালে যাওয়ায় ব্যবধান তখন আরও বাড়েনি। গোছানো ফুটবল খেলতে থাকলেও রক্ষণভাগের একের পর এক দৃষ্টিকটু ভুলে সব হয়ে যায় এলোমেলো। লাল-সবুজের দলকে বরণ করতে হল ৫-০ গোলের বড় পরাজয়।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *