প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
থ্রি-লায়ন্সদের বিপক্ষে সবশেষ দেখায় গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল সেলেসাওরা। সেই ওয়েম্বলিতে ফের নামার অপেক্ষায় ভিনি-রদ্রিগোরা।উয়েফা ইউরোতে নামার আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি সারতে চায় থ্রি-লায়ন্সরা। তাই ঘরের মাঠে এই ম্যাচে জয় পেতে মরিয়া ইংল্যান্ড। তবে ইনজুরিতে থাকা দলের নিয়মিত অধিনায়ক হ্যারি কেইনকে এই ম্যাচে পাচ্ছে না ইংলিশরা।
এসকে/পিএইচএম


