আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে বাংলাদেশের সৈকত

প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশী আম্পায়ার শরফউদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। এখন থেকে তিনি একজন নিরপেক্ষ আম্পায়ার হিসেবে বিশ্বের যেকোনো দেশে ম্যাচ পরিচালনা করতে পারবেন, যেখানে আইসিসি তাকে পাঠাবে। আগে শুধু ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ বা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বা নারী বিশ্বকাপে ম্যাচের দায়িত্ব পালন করতেন।

এখন থেকে আইসিসির সব মেগা ইভেন্ট, টেষ্ট ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে বিশ্বের যেকোনো দেশ, সহ সব যায়গায় ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন এই দেশ সেরা আম্পায়ার। এর আগে তিনি নিরপেক্ষ আম্পেয়ার হিসেবে অষ্ট্রেলিয়া এবং উইন্ডিজ ম্যাচে দায়িত্ব পালন করে বেশ প্রশংসা আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *