স্পেনের ৩য় বিভাগে প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের স্বীকার হন রায়ো মায়াদাহোন্দার গোলকিপার সিক সার।
প্রথমে সিক সার দর্শকদের সাথে তর্কে জড়ান ও এরপর তা হাতাহাতি পর্যন্ত এগোয়। এক পর্যায়ে পরিবেশ সামলাতে না পেরে মাঠ ত্যাগ করে রায়ো মায়াদাহোন্দা৷ এরপর এই ঘটনা তদন্ত করে রায়ো মায়াদাহোন্দাকে ৩ হাজার ইউরো জরিমানা, ৩ পয়েন্ট কর্তন এবং ওই ম্যাচটায় ৩-০ গোলে পরাজয় দেওয়া হয়েছে। তাচগাড়া সমর্থকের সঙ্গে খারাপ ব্যাবহার করায় বর্ণবাদ আচরণের ভুক্তভোগী সিক সারকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা + ৬০০ ইউরো জরিমানা করা হয়।
এসকে/আরআই


