ইংলিশ প্রিমিয়ার লীগ (ইপিএলে) নাটকীয় ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি৷ উত্তেজনায় ঠাসা ম্যাচটি নিষ্পত্তি হয় ম্যাচের অতিরিক্ত সময়ে।
ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই গ্যাল্লাঘারের গোলে এগিয়ে যায় চেলসি। ১৯ মিনিটে পালমারের গোলে ২-০ গোলে লীড নেয় চেলসি৷ ৩৪ মিনিটে ইয়াংস্টার গার্নাচোর গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের গোলে ম্যাচে সমতায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধে ২-২ গোলে সমতায় নিয়ে বিরতিতে যায় দুইদল। দ্বিতীয় অর্ধের ৬৭ মিনিটে গার্নাচো নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচে ৩-২ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাচের আসল থ্রিলার তখনও বাকি। ম্যাচ জেতা ম্যানচেস্টার ইউনাইটেডের যখন সময়ের ব্যাপার তখনই ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০+১০ মিনিটে পালমার পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল ও চেলসির তৃতীয় গোল করে সমতায় ফেরায় চেলসিকে মাত্র ১ মিনিট পরেই অর্থাৎ ৯০+১১ মিনিটে অসাধারণ গোলে নিজের হ্যাটট্রিক পুর্ন এবং দলের চতুর্থ গোলে চেলসিকে নাটকীয় ম্যাচে ৪-৩ গোলে জয় এনে দেয় পালমার৷
এসকে/আরআর


