মেরিনার্সের কাছে পরাজিত মোহামেডান

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ এক জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। আজ রোববার (১৪ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মোহামেডানকে ৩-২ গোলে হারায় মেরিনার্স।

সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় দলটি। হয়ে কোরিয়ান ঝ্যাং ঝং ও রাসেল মাহমুদ জিমি একটি করে গোল করেন। এই জয়ে লিগ জমিয়ে তুলল মেরিনার্স। মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে আনল তারা। ১৩ খেলায় মোহামেডানের সংগ্রহ ৩২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে মেরিনার্সের সংগ্রহ ৩১ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *