জার্মানির হকি লিগে আমন্ত্রণ পেয়েছেন জাতীয় হকি দলের দুই খেলোয়াড় রোমান সরকার ও মাহবুব হোসেন। জার্মান লিগে এ দুজন খেলবেন এভি বুবলিনজেন ক্লাবে। ২৩ এপ্রিল ভোরে জার্মানির উদ্দেশে দেশ ছাড়াবেন দুজন।
সদ্য সমাপ্ত প্রিমিয়ার হকি লিগে রোমান খেলেছেন আবাহনীর হয়ে, মাহবুব ঊষা ক্রীড়াচক্রে। এর পাশাপাশি দুজনই নৌবাহিনীর খেলোয়াড়। হকি ফেডারেশন সূত্রে জানা যায়, আগামী জুলাই পর্যন্ত তাঁরা দুজনই জার্মানিতে থাকবেন। লিগ শেষে দেশে ফিরবেন।
এসকে/পিএইচএম


