চলতি মাসের শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিকান্দার রাজাকে অধিনায়ক করে এই সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। আগামী ৩ মে মাঠে গড়াবে এই সিরিজ।
আজ বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে জেডসি। এই সিরিজকে সামনে রেখে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে জিম্বাবুয়ে। দলে নতুন মুখ হিসেবে আছেন জোনাথন ক্যাম্পবেল।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্র্যানান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এনডলভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।
এসকে/পিএইচএম


