লিভারপুলের নতুন কোচ হচ্ছেন আর্নে স্লট। নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লপ ক্লাব ছাড়ার ঘোষনা দেয়ার পর বেশ কয়েকজন কোচের সাথেই যোগাযোগ করে লিভারপুল। তার মধ্য প্রথম পছন্দ ছিলো জাবি আলোনসো। কিন্তু জাবি লেভারকুসেনেই থেকে যাওয়াতে এই যাত্রায় আর তাকে পেলো না তারা।
এরপর পোর্তোর কোচ রুবেন আমোরিমকে চায়। চুক্তির প্রায় শেষ পর্যায়ে এসে আসতে আপত্তি জানান তিনিও। শেষে ডাচ লীগ থেকে আর্নে স্লট কে কোচ হিসেবে বেছে নেয় লিভারপুল। তিন মৌসুম ডাচ লীগে ছিলেন তিনি।এর মাঝে গত মৌসুমে চ্যাম্পিয়ন এবং এই মৌসুমে রানার্স আপ করা ছাড়া বলার মতো কোনো সাফল্য নেই তার। নেই চ্যাম্পিয়ন্স লীগের অভিজ্ঞতাও। দেখা যাক কী হয় শেষ অবধি।
এসকে/টিওয়াই


