নাক ভেঙে গেছে এমবাপ্পের; খেলবেন মুখোশ পরে। ইউরোতে অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের শেষের দিকে নাকে আঘাত পেয়ে পড়ে যান। রেফারির দৃষ্টি আকর্ষণ হলে তাকে বাইরে পাঠানো হয়। এক্সরে করে জানা যায় এমবাপ্পের নাক ভেঙে গেছে। প্রথমে সার্জারি করা হবে জানা গেলেও ফ্রান্স ফুটবল কতৃপক্ষ ইউরো স্কোয়াড থেকে এমবাপ্পেকে হারাতে চায়না। তাই ফ্রান্স ফুটবল এক অফিসিয়াল বিবৃতিতে জানায় নাক ভেঙে গেলেও সার্জারি করবেন না এমবাপ্পে। তার নাকের সুরক্ষার জন্য বানানো হবে বিশেষ মুখোশ।
শুক্রুবারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফ্রান্সের দ্বিতীয় ম্যাচ। মুখোশ পরে এমবাপ্পে এই ম্যাচে অংশ নিতে পারবেন। তবে এখনো এক্সরে থেকে ন্যাসাল সেপ্টাম বা মুখের কোনো হাড় ভেঙেছে কিনা জানা যায়নি। যদি শুধু নাকের তরুনাস্থী না ভেঙে ন্যাসাল সেপ্টাম ক্ষতিগ্রস্ত হয় বা মুখের কোনো হাড় ভেঙে যায়, তাহলে ইউরোতে আর খেলতে পারবেনা এমবাপ্পে।


