স্টেডিয়ামের আশেপাশে এলাকা থেকে শত শত ব্যাগভর্তি মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার

২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা। বৈশ্বিক এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বের কিছু ম্যাচ হবে মেক্সিকোতে। উত্তর আমেরিকার এই দেশটির একটি ভেন্যু আক্রন স্টেডিয়াম। চারটি গ্রুপ-পর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে এখানে।

তবে মেক্সিকোর আক্রন স্টেডিয়ামকে ঘিরে রক্ত হিম করার মতো খবর তথ্য পাওয়া যাচ্ছে। মেক্সিকোর জলিস্কো প্রদেশের এই স্টেডিয়ামের আশেপাশে এলাকা থেকে শত শত ব্যাগভর্তি মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। গত সেপ্টেম্বরে আরও মানবদেহের অবশিষ্টাংশের খোঁজ পাওয়ার পর জলিস্কোকে বিশ্বকাপের আয়োজক শহর রাখা নিয়ে উদ্বেগ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *