নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় উঠে এসেছেন ভারতের পেসার গুরনুর ব্রার। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে গুরনুরকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট ছড়িয়ে পড়েছে।
সেই পোস্টে ব্যক্তিগত সম্পর্ক, একাধিক তরুণীর সঙ্গে যোগাযোগ এবং অর্ধনগ্ন হয়ে ভিডিও কলে চ্যাটিংয়ের দাবি করা হয়েছে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়েছে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে ভাইরাল এই দাবি ও ছবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভাইরাল রেডিট পোস্টে দাবি করা হয়েছে, গুরনুরের সঙ্গে মানমিত কৌর নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা বাগদানও সেরেছেন।
অথচ তিনি স্ন্যাপচ্যাটে অন্য তরুণীদের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যক্তিগত ছবি আদান-প্রদান করেন। পোস্টে ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুবমান গিলের সঙ্গেও গুরনুরের ঘনিষ্ঠতার প্রসঙ্গ টেনে সতর্ক থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গুরনুরের শার্টবিহীন সেলফি, যেটি আয়নার সামনে দাঁড়িয়ে তোলা এবং ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট। এসব ছবি ও চ্যাটকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।


