আগেই জানা গিয়েছিল শেষ দুই ম্যাচে অভিজ্ঞ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলে ফিরবেন। তারা ফিরেছেনও। সাকিব অবশ্য এই ফরম্যাটে ফিরলেন প্রায় ১০ মাস পর। সৌম্য সরকারও চোট সারিয়ে দলে ফিরেছেন। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ হয়েছে চট্টগ্রামে। শুক্রবার ও রবিবার বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।
এসকে/পিএইচএম


