বাংলাদেশও মেয়েদের হ্যান্ডবলে হতে পারবে দক্ষিণ এশিয়ার সেরা !!!!

বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রধান কোচ  স্পেনের আনা আলোনসো ফ্রাগুয়া (Ana Alonso Fragua) কে স্প্যানিশ ভাষায় সাক্ষাৎকার নিয়েছিলেন সকলখেলার সম্পাদক মোহাম্মদ নেহাল আবেদীন যার অনুবাদও তিনি করেছেন। বিভিন্ন বিষয়ে স্প্যানিশ কোচ দিয়েছেন তার মতামত ।

 প্রশ্ন: বাংলাদেশে আপনার অভিজ্ঞতা কেমন ? 

আলানসো:  বাংলাদেশে পৌছানোর পর থেকেই আমাকে সবাই ভালোবাসছে,সবাই আমাকে সমর্থন করছে , আমার যখনই যা দরকার হচ্ছে সবাই তা দেবার জন্য সাহায্য করছে যদিও সাংস্কৃতিকভাবে দেশটি স্পেন থেকে খুবই আলাদা । সত্যি বলতে আমি নিজেকে সৌভাগ্যবতী ভাবছি , আমি যেই অভিজ্ঞতার মাঝ দিয়ে যাচ্ছি তার জন্য খুবই আনন্দিত ।

 প্রশ্ন: সামগ্রিকভাবে টুর্নামেন্টটি আপনি কীভাবে মূল্যায়ন করছেন ? 

আলানসো: সাধারণভাবে বলতে গেলে টুর্নামেন্টে আমরা খুবই ভালো করেছি ,আমরা নেপাল মালদ্বীপের সাথে জয়লাভ করেছি,লীগে ভারতের বিপক্ষে খুব বাজে খেলার পর আজকে আমরা প্রায় ৫০ মিনিট প্রতিযোগিতা করেছি, মনে করছি খুবই ভালো করেছে , এভাবেই আমাদেরকে আগাতে হবে । 

প্রশ্ন: টুর্নামেন্ট শুরু হবার আগে ভেবেছিলেন কী বাংলাদেশ ফাইনালে যেতে পারবে ? 

আলানসো: সত্যি বলতে দলগুলোর সম্পর্কে ধারণা নেই যাদের সাথে খেলবো, জানতাম ইন্ডিয়া আমাদের থেকে এগিয়ে , শেষমেশ আমরা ভালো করেছি , এবং আমাদের সামনে আগাতে হবে ।

প্রশ্ন: হ্যান্ডবলে মেয়েদের ভবিষ্যৎ কেমন দেখছেন ? 

আলানসো: আমি মনে করি বাংলাদেশকে এখনো অনেক পথ বাকি দিতে হবে , আমি মনে করি মেয়েদের শিখার আরো আগ্রহ রয়েছে , তাদেরকে তাদের ক্লাবে অনেক পরিশ্রম করতে হবে জাতীয় দলের পাশাপাশি, যদি এইগুলো হয় তাহলে দক্ষিণ এশিয়ায় সেরা হতে পারবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *