কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিয়ামি

ন্যাশভিলের জিওডিস পার্কে এক স্মরণীয় অভিষেকের পর এবার ঘরের মাঠে ৩-১ গোলে হারালো ন্যাশভিলেকে মিয়ামি। ম্যাচের ৮ মিনিটেই মেসির অ্যাসিস্ট থেকে মিয়ামিকে লীড এনে দেয় সুয়ারেজ। ২৪ তম মিনিটে এবার ডি বক্সের জটলার মধ্যে থেকে বুলেট শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিয়ামি।

বিরতি থেকে ফিরেও গোলের দেখা পায় মিয়ামি। কারিগর এবার সুয়ারেজ, তার বাড়ানো বলে মাথা ছুঁয়ে স্কোরশীটে নাম তুলেন রবার্ট টেইলর। এরপরে অবশ্য একগোল পরিশোধ করে ন্যাশভিলে। প্রথম লেগের ২-২ ড্র’য়ের সাথে আজকের ৩-১ এর জয় নিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে প্রথবারের মতো চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিয়ামি।

ম্যাচসেরা হয়েছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ।কোয়ার্টার ফাইনালে মিয়ামি’র প্রতিপক্ষ হিসেবে থাকবে সিনসিনাটি-মনটেরি ম্যাচের জয়ী দল। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে আগামীকাল মনটেরির আতিথ্য নেবে বর্তমান এমএলএস সাপোর্টার্স শীল্ড জয়ীরা।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *