ছয়ে ছয় আবাহনীর

ঢাকা প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে অপ্রতিরোধ্য আবাহনী লিমিটেড, এখন পর্যন্ত লীগের শুরু থেকে টানা ছয় ম্যাচে জয় পেয়েছি দলটি৷ আজও রুপগঞ্জ টাইগার্সকে ১৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি৷ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রুপগঞ্জ টাইগার্স৷

প্রথম দিকে তেমন একটা গতিতে রান করতে না পারলেও শেষের দিকে হৃদয়, জাকির, মোসাদ্দেকের ব্যাটে ভর করে দ্রুত গতিতে রান তুলেছে আবাহনী। ম্যাচে তাওহীদ হৃদয় মাত্র ৮৪ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে। হৃদয়ের সেঞ্চুরি এবারের ডিপিএলে আবাহনীর ব্যাটারদের মধ্যে প্রথম ও একমাত্র সেঞ্চুরি। হৃদয় ছাড়াও জাকেরে ৭৮ ও শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেকের ঝড় ইনিংসে ৩২০ রানের পাহাড়সম স্কোর গড়ে আবাহনী।

৩২১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রুপগঞ্জ টাইগার্স৷ ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৩.২ ওভারে মাত্র ১৮০ রানে অলয়াউট হয়ে যায় দলটি৷ আবাহনীর পক্ষে বল হাতে দারুন করেছে অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১.২ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট৷ এছাড়া আরেক স্প্রিনার বোলার নাহিদুলও ৩ টি উইকেট পেয়েছে৷ এই জয়ে ৬ ম্যাচে পুর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো শক্ত করলো আবাহনী।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *