রাতে মাঠে পিএসজিকে আতিথ্য দেবে বার্সেলোনা

সেই যে মেসি থাকতে একবার কোয়ার্টারে গিয়েছিলো বার্সা, সেটাই শেষ। মাঝখানে কত উথান, পতন। মেসির ক্লাব ছাড়া, আর্থিক অনটন, কোচ বদল, মাঠ সংস্কার, সব মিলে এক জরাজীর্ণ অবস্থা একসময়ের সেরা ক্লাবের। যদিও জাবির অধীনে কিছুটা ঘুরে দাড়িয়ে এবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে তারা। যদিও এই ম্যাচটি শুধু লীগের জন্য না, নিজেদের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। কেননা ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটের জন্য এবার জিততেই হবে নূন্যতম সেমিতে যেতে হবে বার্সার যদি বিশ্বকাপ খেলতে হলে।

দুদলের ১১ দেখায় চার জয় বার্সার আর তিনজয় পিএসজির। সর্বশেষ দুদেখায় অবশ্য জয় পায়নি বার্সা। তবে দুদলের ম্যাচ মানেই উত্তেজনা। ৬-১ এর সেই ইতিহাস। প্যারিসের ক্লাব টিও সুবিধাজনক অবস্থায় নেই। মৌসুম শেষে নিজেদের সেরা তারকা এমবাপ্পে ক্লাব ছাড়বে এক প্রকার নিশ্চিত।তবু এনরিকের অধীনে কী করে, সেটাই দেখার। অপরদিকে মুখোমুখি হবে ডর্টমুন্ড এবং আ্যাটলেটিকো। ওয়ান্ডা মেট্রোপলিটনে মুখোমুখি হবে দুদল। দুদলের অবস্থাই প্রায় একরকম। লীগে কারোর অবস্থাই সুবিধাজনক নয়। এর আগে দুদল দুবার মুখোমুখি হলেও একটি করে জয় পায় দুদল।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *