Category Archives: হকি

অ্যাজাক্সের কাছে হার আজাদের

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। আজ সোমবার, (১৮ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আজাদ স্পোর্টিংকে ৪-১ গোলের ব্যবধানে হারায় অ্যাজাক্স। জয়ী দলের ভারতীয় রিক্রট সিলহেইবা লিশাম জোড়া গোল করেন। এছাড়া অ্যাজাক্সের সুব্রত পাল ও দলটির আরেক ভারতীয় দীপক একটি করে গোল করেন। আজাদ […]

ভিক্টোরিয়াকে উড়িয়ে দিলো আবাহনী

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা পঞ্চম জয় তুলে নিল শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। আজ সোমবার, (১৮ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভিক্টোরিয়া এসসিকে ১৬- ০ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল আকাশী- নীলরা। আবাহনীর আশরাফুল ইসলাম, পুষ্কর খীসা মিমো এবং ওবায়দুল হোসেন জয় হ্যাটট্রিক […]

আশুর হ্যাটট্রিকে বড় জয় সাধারণ বীমার

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব। আজ বৃহস্পতিবার, (১৪ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় দলটি। খেলায় ৮-৩ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে সাধারণ বীমা। জয়ী দলের ভারতীয় রিক্রট আশুর হ্যাটট্রিকে এ জয় পায় তারা। এছাড়া সাধারণ বীমার […]

জয়ে ফিরলো উষা

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয়ে ফিরল ঊষা ক্রীড়া চক্র। অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিল মোহাম্মদ আশিকুজ্জামানের শিষ্যরা। আগের ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে ২-১ গোলের ব্যবধানে হারা দলটি আজ অ্যাজাক্সকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে। ঊষার ভারতীয় রিক্রট ইশরাত ইকতিদার জোড়া গোল করেন। এছাড়া অভিজ্ঞ ফরোয়ার্ড হাসান […]

আবাহনীর কাছে বিধ্বস্ত আজাদ

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড। আজ মঙ্গলবার, (১২ মার্চ) আজাদ স্পোর্টিং ক্লাবকে ১০-১ গোলে বিধ্বস্ত করে আকাশী-নীলরা। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল দলটি। দিলকুশার বিপক্ষে ১০-১ গোলের জয় দিয়ে শুরু করা দলটি পরের ম্যাচে ঊষা ক্রীড়া চক্রের বিরুদ্ধে ২-১ গোলের জেতে। আজ আজাদকে […]

বাংলাদেশ এসসির বিরুদ্ধে সাধারণ বীমার জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব। আজ সোমবার, (১১ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৪-১ গোলের ব্যবধানে জেতে তারা। জয়ী দলের ভারতীয় রিক্রট অমিতের জোড়ায় এ জয় তুলে নেয়। লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ২-১ গোলের […]

পুলিশের কাছে দিলকুশার পরাজয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ ২০২৩-২৪ এ জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাব। শনিবার (৯ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে দিলকুশা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় পুলিশ। ম্যাচটি ২-১ গোলের ব্যবধানে জেতে পুলিশ। জয়ী হয়ে পক্ষে ভারতীয় গুরজিৎ সিং জোড়া গোল করেন। দিলকুশার হয়ে পারভেজ এক গোল […]

সাধারণ বীমাকে হারিয়ে লিগ শুরু অ্যাজাক্সের

জয় দিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগ শুরু করেছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। আজ শনিবার (৯ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে অ্যাজাক্স। জয়ী দলের হয়ে অ্যাজাক্সের ভারতীয় সিলহেইবা লিশাম এবং রাকিবুল হাসান একটি করে গোল করেন। সাধারণ বীমার পক্ষে এক […]

মোহামেডানকে হারিয়ে ফাইনালে আবাহনী

ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড।বৃহস্পতিবার, (২৯ ফেব্রুয়ারি) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব কাপ হকির দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আবাহনী। জয়ী দলের পক্ষে রোমান সরকার জোড়া গোল করেন। অপর গোলটি করেন অধিনায়ক পুস্কর খীসা মিমো। অপরদিকে মোহামেডানের হয়ে আমিরুল ইসলাম ও চার্ল উলরিচ সমান […]

ক্লাব কাপ হকিতে উষাকে হারিয়ে ফাইনালে মেরিনার্স ইয়াং

ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে মেরিনার্স ইয়াং। বৃহস্পতিবার (২৯, ফেব্রুয়ারি) মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ঊষা ক্রীড়া চক্রকে ৮-৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মেরিনার্স। জয়ী দলের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এছাড়া মেরিনার্সের হয়ে মাঈনুল ইসলাম কৌশিক ২টি এবং মিথিলেষ ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি সমান […]