বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের টিকিট নিয়ে তৈরি হয়েছে অরাজকতা। সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়নি বুথগুলোতে। রাত এবং ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ বিসিবি’র এমন তুঘলকি কারবারে। দর্শকদের অভিযোগ, কালোবাজারীদের হাতে টিকিট দিতেই এমন অরাজকতা। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিপিএলের দশম […]


