অনূর্ধ্ধ-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন হয়েও খালি হাতেই মাঠ ছাড়তে হয় সাগরিকাদের। অবশেষে প্রায় ১০ দিন পর চ্যাম্পিয়নশিপ ট্রফি বুঝে পেলেন নারী ফুটবলাররা। মূলত যৌথ চ্যাম্পিয়ন হওয়ায় মূল ট্রফিটি দিয়ে দেওয়া হয় ভারতকে। আর নতুন করে ট্রফি বানিয়ে তুলে দেওয়া হলো বাংলাদেশের হাতে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাফুফে ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ফুটবলারদের হাতে মেডেলের পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি বুঝিয়ে দেওয়া হয়।

চার গোল করে আসর সেরার পুরস্কার জিতেছেন সাগরিকা।


