শান্তর মাসিক বেতন ৯ লাখ, সাকিবের ৭ লাখ ৯০ হাজার

১২ ফেব্রুয়ারি আগামী এক বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্ট থেকে পাবেন সাড়ে ৪ লাখ (শতভাগ), ওয়ানডে থেকে ২ লাখ (৫০ শতাংশ) ও টি২০ থেকে ১ লাখ ৪০ হাজার (৪০ শতাংশ)। পাশপাশি তিন ফরম্যাটে নেতৃত্বে জন্য আরও পাবেন ১ লাখ ২০ হাজার (প্রত্যেক ফরম্যাটের জন্য ৪০ হাজার করে)। সব মিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ ৯ লাখ ১০ হাজার টাকা। শান্তর পর সবচেয়ে বেশি বেতন পাবেন সাকিব আল হাসান। তার মাসিক বেতনের পরিমাণ ৭ লাখ ৯০ হাজার টাকা। তাছাড়া ৫ লাখের বেশি বেতন পাবেন আরও ৫ ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম (৬ লাখ ৫০ হাজার), লিটন (৬ লাখ ৫ হাজার), তাসকিন (৫ লাখ ৭৫ হাজার) মিরাজ (৫ লাখ ৫০ হাজার), শরিফুল (৫ লাখ ৫০ হাজার)।

এসকে / পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *