শেষ বলের নাটকীয়তায় জয়ী অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার টি২০ সিরিজের প্রথম টি২০ তে শেষ বলের নাটকীয়তায় নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিলো চার রান৷ টিম সাউদির করা শেষ বলে চার মেরে জয়ের বন্দরে অস্ট্রেলিয়াকে পৌছে দেয় টিম ডেভিড৷ ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।

দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে বড় সংগ্রহ দাড় করায় নিউজিল্যান্ড৷ নিউজিল্যান্ডের এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথম থেকেই রানের চাকা সচল করতে থাকে অস্ট্রেলিয়া৷ শেষ ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো চার রান। টিম সাউদিকে চার মেরে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার টিম ডেভিড৷ এইজয়ে ৩ ম্যাচ টি২০ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া৷

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২১৫/৩

অস্ট্রেলিয়া: ২১৬/৪

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *