দানি আলভেজের সাড়ে ৪ বছরের কারাদন্ড

যৌন নিপীড়নের দায়ে সাড়ে চার বছর কারাদণ্ড পেলেন দানি আলভেস। ২০২২ সালের ডিসেম্বরের ৩১ তারিখে বার্সেলোনার একটি নাইট ক্লাবে পার্টি করার সময়, লোভ দেখিয়ে টয়লেটে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন – এমন অভিযোগ ওঠে দানি আলভেসের বিরুদ্ধে। দানি আলভেস কিছুদিনের মধ্যেই গ্রেফতার হন। প্রাথমিকভাবে পুরোটা অস্বীকার করলেও সময়ের সাথে দানির বিরুদ্ধে একে একে প্রমাণ মিলতে থাকে। গতবছরের জানুয়ারি মাসে বিচার শুরু হওয়ার পর থেকে জেলে ছিলেন দানি আলভেস। শারিরীক সম্পর্কের যথাযথ আলামত পাওয়ার পর দানি আলভেস দাবী করেন, ভুক্তভোগী চাইলেই বেরিয়ে আসতে পারতেন। কিন্তু আদালত রায় দেয় দানি জোরপূর্বক উক্ত নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন যা যৌন নিপীড়ন।

সবশেষে গত তিনদিনের শুনানি শেষে কাতালুনিয়ার একটা স্থানীয় আদালত দানি আলভেসকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করে। বাদী পক্ষের আইনজীবীরা ৯ বছরের কারাদন্ডের দাবি করলেও বিচারক সাড়ে চারবছরের কারাদন্ড মঞ্জুর করেন। তাছাটাও আদালত ভুক্তভোগীকে একলাখ বিশহাজার পাউন্ড জরিমানা দেয়ার নির্দেশ দেয়।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *