২০২০ সালে সেই নাপোলির কাছে ৩-১ গোলে মেসি বার্সাকে জিতিয়ে দিয়ে গিয়েছিলো। সেই শেষ। আর নক আউটে ম্যাচ জেতা হয়নি বার্সার। এমনকি দু মৌসুম পর নক আউটে আসতে পারলো পাঁচ বারের চ্যাম্পিয়ন্স লীগ জিতা বার্সেলোনা। ম্যারাডোনার স্মৃতি বিজোড়িত দুই ক্লাব এদিন মুখোমুখি হয় ডিয়াগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে। ম্যাচে বল পজিশনে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে প্রথম গোল করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। কিন্তু এই লিড বেশি স্থায়ী হয়নি। এরপর দলকে সমতায় ফেরায় নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টোর ওসিমেন। এরপর টানা আক্রমন করলেও আর এগিয়ে যেতে পারেনি কোনো দল। ফিরতি লেগে বার্সার ঘরের মাঠে মুখোমুখি হবে দুদল।শুধু বল পজিশনে এগিয়ে থাকলেই যে ম্যাচ জেতা যায় না তা আবারও প্রমাণ হলো। আর্সেনাল আবারও টের পেলো, প্রিমিয়ার লীগের দম্ভ সব যায়গায় সক্রিয়তা দেখাতে পারে না । চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম রাউন্ডে ব্রাজিলিয়ান গালেমোর অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় পায় পোর্তো। এর মাধ্যমে এগিয়ে থেকে ফিরতি লেগে ইমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।
এসকে/এমইয়াই


