মূল একাদশের আট ফুটবলার ছাড়াও জয় পেল লিভারপুল

প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে পয়েন্ট ব্যবধান মাত্র এক। লিভারপুল এমন এক দল যারা দুইবার ৯৫ বা তার অধিক পয়েন্ট পাওয়ার পর লীগ জিততে পারেনি। এই মৌসুমে শুরু থেকেই ধারাবাহিক থাকলেও এখনো বলা যাচ্ছে না লীগ কে জিতবে। কেননা লিভারপুল সিটির অর্ধেক বাজেট তো পায়ই না, বরং আরো পিছিয়ে থাকে সব দিক থেকে। তাদের বেঞ্চের শক্তি, অভিজ্ঞতা, সব দিক থেকেই পিছিয়ে লিভারপুল। তবু এখনো শীর্ষে এবং সমান তালে লড়ে যাচ্ছে এই দল।

গতকাল মূল দলের আটজন, ট্রেন্ট আলেকজান্ডার আরনোল্ড, কোনাতে, রবার্টসন, সোবোজলাই, সালাহ, নুনেজ,জোটা দের ছাড়াই খেলতে নামে মৌসুমে নতুন দল লটন টাউনের বিপক্ষে। প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে থাকে লিভারপুল। দ্বিতীয়ার্ধে টানা আক্রমনে প্রথম গোল করেন ভ্যান ডাইক। এরপর একে একে চার গোল করে পূর্ণ চার পয়েন্ট নিয়ে আসে লিভারপুল। জোড়া এসিস্ট করে ম্যাক এলিষ্টার। এখন দেখা যাক, ক্লপের শেষ মৌসুমে লিভারপুল আরো একটি লীগ জিততে পারে কিনা। ইতিমধ্যে ইএফএল কাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে লিভারপুল।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *