বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে রংপুর রাইডার্সকে সহজে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। আগামী শুক্রবার মিরপুরে ফাইনালে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে সাইফুদ্দিন -এর জোড়া আঘাতে রংপুরের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে। একটা সময় রংপুরের ইনিংস শতরান পার হওয়ার আগেই শেষ হবে বলে মনে হচ্ছিলো। তখনই হাল ধরেন শামীম পাটোয়ারী। শামীম পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪৯ রানের পুজি পায় রংপুর রাইডার্স।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা সুখকর না হলেও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি ফরচুন বরিশালের। সাকিবকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করে ডেভিড মিলার৷
আগামী ১ মার্চ সন্ধ্যা ৬.৩০ মিনিটে মিরপুরে ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে বরিশাল৷
এসকে/আরআর


