দল ঘোষণার দিনে বিয়ের পিঁড়িতে ফয়সাল আহমেদ ফাহিম

ফিলিস্তিন ম্যাচকে সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ভবনে যখন দল আনুষ্ঠিকতা চলছে ঠিক তখনই সিরাজগঞ্জে বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের ফুটবল ফয়সাল আহমেদ ফাহিম।

লীগের মধ্যবর্তী ছুটি ও জাতীয় দলের ক্যাম্প শুরুর আগ মুহুর্তেই নতুন জীবনে পা রেখেছেন ফয়সাল ফাহিম। ৮ বছরের দীর্ঘ প্রণয় শেষে পরিণতি পেলো প্রণয়ে। সোমবার ইমা সুলতানার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হোন জাতীয় দলের এই তারকা। বুধবার তার নিজের বাসাতেই হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা।

বিয়ের পিঁড়িতে বসে ফাহিম জানিয়েছেন, ‘সারা বছর ই আমরা খেলার মধ্যেই থাকি। ফুটবলের বাইরেও আমাদের একটি জীবন রয়েছে, পরিবার রয়েছে। সে জন্যই এই ছুটি টা কাজে লাগিয়েছি।’

ক্যারিয়ারে ভালো মন্দ সবসময় ই সঙ্গীনি ইমা সুলতানাকে পাশে পেয়েছেন ফাহিম। ভবিষ্যৎও একই সাথে সকল চওড়া-উতরাই পাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দুজনার কন্ঠে।

বিয়েতে উপস্থিত ছিলেন জাতীয় দলের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ সহ ফাহিমের ক্লাব সতীর্থরা।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *