মোহামেডান ছেড়ে শেখ জামালে সাকিব

আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের দল বদল শুরু হয়েছে। লিস্ট -এ এর মর্যাদা পাওয়ার পর থেকে এই টুর্নামেন্ট -এর মর্যাদা অনেক বেড়ে গেছে৷ ২৮ ও ২৯ ফেব্রুয়ারি চলবে এই দল বদল৷

দলবদলের প্রথম দিনেই বড় চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। গত দুই মৌসুমে মোহামেডান -এর হয়ে খেলা সাকিব আল হাসান এবার নাম লিখিয়েছে শেখ জামালে। এবারের আসরে খেলবেনা কোনো বিদেশি ক্রিকেটার।

আগামী ৯ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আসর৷ এবার মোট চারটি ভেন্যুতে এই আসরটি গড়াবে।

ভেন্যুগুলো হচ্ছে: বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *