শেষ দিকে রাসেল ঝড়, জয়ের জন্য বরিশালের দরকার ১৫৫ রান

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট (বিপিএল) এর ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

তবে ব্যাটিংয়ের শুরুটা সুখকর হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শুরুতেই সুনীল নারায়ণ চার রান করে সাজঘরে ফিরে যান। এরপর অবশ্য লিটন দাস ও তাওহীদ হৃদয় জুটি বাঁধতে চেষ্টা করলেও তার স্থায়ীত্ব বেশি দীর্ঘ করতে দেয়নি বরিশালের বোলাররা।

১৬ রান করে লিটন দাস অপরদিকে ১৫ রান করা হৃদয়কে ফেরান বরিশালের বোলার জেমস ফুলার। এতে আরও বিপর্যস্ত হয়ে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর বলার মতো তেমন কেউ ইনিংস বড় করতে না পারলেও মাহিদুল অঙ্কনের ৩৮ রানের ইনিংস কুমিল্লাকে ভরসা জুগিয়েছে। শেষদিকে আন্দ্রে রাসেলের ২৭ রানের ঝড়ো ইনিংস কেবল কুমিল্লাকে সহয়তা করে একটি সম্মানজনক লক্ষ দাঁড় করাতে। নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ১৫৪ রান।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *