মাদ্রিদ-ভ্যালেন্সিয়া ম্যাচে উত্তাপ, স্টেডিয়াম ভাঙচুর

রাতে ভ্যালেন্সিয়া বনাম মাদ্রিদের ম্যাচ ২-২ গোলে শেষ হয়। পূর্বের খেলাগুলোতে ভিনিসিয়াসকে বর্নবাদী আক্রমণ করা থেকে শুরু করে বেশকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনাপূর্ন। তবে এর মাঝে রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত এই উত্তেজনার পরিমাণ কয়েকগুন বাড়িয়ে দেয়।

খেলার প্রথমার্ধেই একটি হেডার ও মাদ্রিদ ডিফেন্সের ভুলে ২-০ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসের দুটি গোলে স্কোরলাইনে সমতা আনে মাদ্রিদ। ৭ মিনিট অতিরিক্ত সময় দিলেও সময় নস্ট হওয়ায় খেলা চলছিল ৯ মিনিট অব্দি। খেলার এমন সময় বেলিংহ্যাম ব্রাহিম দিয়াজের এসিস্টে গোল করে মাদ্রিদকে এগিয়ে নেয়। কিন্তু ইতোমধ্যে রেফারি ম্যাচ সমাপ্তির বাঁশি দিয়ে গোল বাতিল করে। ফলে ম্যাচের উত্তাপ বেড়ে যায় কয়েকগুন।

বেলিংহ্যাম, রুদিগার, শুয়োমেনিরা রেফারিকে প্রতিবাদ করলে দুজনকেই লাল কার্ড দেখায় রেফারি। ভ্যালেন্সিয়ার ডাগআউট থেকেও ভিনিসিয়াসকে হুমকি দেয়া হয়। ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগ করার সময় হট্টগোলে অংশ নেয় মাদ্রিদ খেলোয়াড়েরা। তারই এক পর্যায়ে শুয়োমেনি ভ্যালেন্সিয়ার ইন্টারভিউ বোর্ড ভেঙে দেয়। ম্যাচ রেফারি গিল মানেঞ্জো এর আগেও এমন বিতর্কিত সিদ্ধান্ত দেয়ার জন্য বেশ পরিচিত।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *