ব্রাজিল জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে খুব একটা খুশি নন ভক্তরা। অলিম্পিকের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও বাদ পড়েছে দলটি। কিন্তু ২০২৪ নারী কনকাকাফ গোল্ড কাপে ব্রাজিল যেনো লম্বা রেসের ঘোড়া হয়ে ছুটে চলেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে এসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। এ জয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দলটি।
এসকে/পিএইচএম


