২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের বেদনা নিয়ে বুধবার নিজের জন্মশহর পুহাতোতে ফেরেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রিয় শহরের মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস আর উষ্ণ অভ্যর্থনায় আবেগে ভেঙে পড়েন তিনি। পরিচিত মুখগুলোর সামনে অশ্রু আর ধরে রাখতে পারেননি স্কালোনি। শিরোপা হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও স্কালোনিকে বরণ করে নিতে হাজার হাজার সমর্থক ভিড় করেন শহরজুড়ে। নিউইয়র্ক […]
Tag Archives: আর্জেন্টিনা
বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন স্পেন ও ফ্রান্সের।রানার্সআপ আর্জেন্টিনা থেকে আছেন দুজন। এ ছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। ব্রাজিলের কেউ বা স্পেনের লামিনে ইয়ামাল এই একাদশে নেই। ৪-৩-৩ ছকে সাজানো এই […]
নিজের আবেগ সামলে রাখতে পারেননি লিওনেল স্কালোনি। বিশ্বকাপের ফাইনালে হারের পর সংবাদ সম্মেলনে এসে কেঁদেছিলেন। দলকে বিশ্বকাপ জিতিয়েছেন ২০২২ সালে।তবুও এবার ২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হয়ে স্কালোনি ফল মানতে পারেননি। নিজের দল আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখেন তিনি। ফাইনাল হারের পর আর্জেন্টিনার প্রধান কোচ ইঙ্গিত দিয়েছেন, তিনি ডিসেম্বর পর্যন্ত নিজের চুক্তি পালন করবেন। তবে এরপর দায়িত্ব ছেড়ে […]
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। যদিও এই ঘটনায় কোনো রকম দুঃখপ্রকাশ করেননি তিনি। বিশ্বকাপ ফাইনালের পর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, পারেদেস স্পেনের খেলোয়াড়দের দিকে লাথি ও ঘুষি ছোড়েন। তিনি এরিক গার্সিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে […]
৩০ গজ দূর থেকে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন লামিনে ইয়ামাল। কমেন্ট্রি থেকে ভেসে আসছে পিটার ড্রুরির কণ্ঠ, এটাই হয়তো এই বিশ্বকাপের শেষ কিক। বল জালে জড়ালেই থামবে মহারণ, স্পেনের মাথায় জুটবে শ্রেষ্ঠত্বের মুকুট। ইয়ামাল ফ্রি-কিক নিয়েছিলেন মাপা। যতটা দুর্দান্ত ছিল সেই শট, তার থেকেও অবিশ্বাস্য ছিল এমিলিয়ানো মার্তিনেজের সেভ। নির্ধারিত সময়ের শেষ সেকেন্ডের সেভটা বাঁচিয়ে […]
২০২৬ বিশ্বকাপ শুরুর আগে থেকেই স্পেন দলটা নিয়ে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। না, কোনো নেতিবাচক প্রশ্ন নয়। এতই ইতিবাচক যে সেটা স্পেন দলের গভীরতার আভাস দিচ্ছিল এবং সেই প্রশ্নটা স্পেনের মাঝমাঠ নিয়ে নয়, আক্রমণভাগ নিয়ে তো নয়ই, এমনকি সেন্টারব্যাক জুটি নিয়েও নয়। প্রশ্নটা ছিল গোলরক্ষক নিয়ে। স্পেনের গোলবার সামলাবেন কে? দাভিদ রায়া আর্সেনালে তখন সদ্য […]
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গেছেন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। পদক নিতে মঞ্চে উঠে তিনি ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি। তবে আর্জেন্টিনা ও স্পেনের অন্য ফুটবলাররা তাঁকে স্বাভাবিকভাবেই অভিবাদন জানিয়েছেন। রোমেরোর ট্রাম্পের সঙ্গে হাত না মেলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি ট্রাম্পের আগে থাকা ফিফা […]
২০২৬ বিশ্বকাপের পর্দা নামার পরপরই ফুটবলপ্রেমীদের চোখ এখন ২০৩০ সালের বিশ্বকাপের দিকে। ফুটবল বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ফিফা নিয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশে আয়োজিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের আসর বসার শতবর্ষ পূর্তিকে স্মরণীয় […]
ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ব্রডকাস্টারদের সাথে আলাপকালে তোরেস বলেন, ‘আজ ভাগ্য আগেই লেখা ছিল। আমাদের জেতার জন্যই এটি তৈরি হয়েছিল। আজ আমরা আমাদের আপনজনদের থেকে দূরে আছি, তবে আমরা তাদের যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করেছি।’ তিনি এই সাফল্যকে কেবল দলের নয়, বরং স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষের আবেগ ও প্রার্থনার ফসল হিসেবে অভিহিত […]
বিশ্বকাপ ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চের এক বিশাল আয়োজনও। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা–স্পেনের ফাইনালকে ঘিরে এবার থাকছে একাধিক নতুনত্ব। সমাপনী অনুষ্ঠান থেকে শুরু করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শো, বিশেষ পুরস্কার—সব মিলিয়ে পুরো দিনটিই সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।ম্যাচ শুরুর আগে: তারকাদের সমাপনী অনুষ্ঠানফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে […]











