সিরিজে সমতা ফেরালো টাইগাররা

সিলেটে সিরিজের দ্বিতীয় টি২০ তে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে৷ ১৬৬ রানে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার৷ পাওয়ারপ্লের ছয় ওভার থেকে বাংলাদেশ সংগ্রহ করে বিনা উইকেটে ৬৩ রান৷ ম্যাচ তখনই বাংলাদেশের হাতে চলে আসে৷ পরে লিটন আর সৌম্য আউট হয়ে গেলেও শান্ত-হৃদয় জুটি অবিচ্ছিন্ন থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে আসে টাইগাররা।
ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো বাংলাদেশ।

আগামী ৯ তারিখ সিরিজ নির্ধারণে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *