ফুটবলে সবচেয়ে বড় ম্যাচ কোনটি? আপনি হয়তো বলবেন বার্স- রিয়ালের কথা, বা আরেকটু বাড়িয়ে বলবেন আর্জেন্টিনা- ব্রাজিলের কথা। আপনি হয়তো ঠিক, ঠিক আপনার যায়গা থেকে। কিন্তু আপনাকে যদি বলি আপনি এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ ম্যান সিটি- লিভারপুল। আপনি এর বিরুদ্ধে একটা যুক্তিও দাড় করাতে পারবেন না। হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, আরো একবার আপনি দেখবেন লিভারপুলের সাথে ম্যান সিটির দ্বৈরথ। কিন্তু একটা যায়গায় হয়তো এখানেই শেষ, সেটা হলো ক্লপ গার্ডিওয়ালার সেই রোমহর্ষক গা হীম করা ফুটবল রণকৌশল। হ্যাঁ ক্লপের মুখোমুখি হয়তো হবেন, তবে এমন নিয়মিত আর নয়।
ক্লপ ক্লাব ছাড়বেন এটা নতুন কোনো খবর নয়, তাই তার জন্য হলেও এই মৌসুমে এন ফিল্ডের প্রতিটি খেলোয়াড় নিজের শতভাগের বেশি দিয়ে যাচ্ছেন। এই মৌসুমে ২৭ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট লিভারপুলের সমান ম্যাচে ৬৪ সিটির। এক ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্টে শীর্ষে আর্সেনাল। লীগে এখনো দলগুলোর ১০-১১ টি করে খেলা বাকি আছে, তবু এখনি এক রক্ত গরম করা টাইটেল রেস দেখতে চলেছে বিশ্ব। হয়তো এটাই হতে পারে বিশ্বের সবচেয়ে উত্তেজনা পূর্ণ টাইটেল রেস। ক্লপ যখন ডর্টমুন্ডে তখন গার্ডিওয়ালা বায়ার্নে। ডর্টমুন্ড যেখানে প্লেয়ার বিক্রি করে নিজেদের ক্লাব চালায় সেখানে বায়ার্ন অঢেল টাকার মালিক। তবু শেষ যখন কেউ বায়ার্নের আগে লীগ জিতে সেটা করেছিলেন এই ভদ্র লোক ইর্য়ুগেন ক্লপ সিডনাল ঈদুনা পার্কে। এখনও তাই, সিটির যেখানে অঢেল পেট্রো ডলার, লিভারপুল সেখানে সবচেয়ে কিপ্টে ক্লাব। তবু চলেছে লড়াই, এই দুজন লীগে আসার পর শুরু হয়েছে এক রোমহর্ষক, জ্বালাময়ী লীগ রেস। আপনি ভাবতে পারেন কিনা, যেখানে অন্য লীগে ৯০, ৯১ পয়েন্ট হলেই লীগ বেশ ধাপট দেখিয়ে জেতা যায়, সেখানে পুরো সিজনে মাত্র একটি ম্যাচ হেরে ৯৭ পয়েন্ট নিয়ে একবার নয়, দুইবার রানার্স আপ হয় লিভারপুল।
তাই এই শেষ সিজনে এখনো নাটকীয়তার অনেক বাকি, বাকি রক্ত প্রবাহ ছিন্ন করার। তাই আজ এনফিল্ডে মুখোমুখি হবে ম্যান সিটি বনাম লিভারপুল।
এসকে/এমওয়াই


