আজ বাংলাদেশ সময় রাত ২টা বাজে চ্যাম্পিয়নস লীগ রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সোলোনা ও নাপোলি।
প্রথম লেগে নাপোলির এস্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে দুই দল।তাই দুইদলেরই সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।দ্বিতীয় লেগের নাপোলি হয়তো ক্ষণিকটা এগিয়ে থাকবে।ফ্রান্সেসকো ক্যালজোনার অধীনে শেষ ৫ম্যাচের একটিও হারেনি নাপোলি।যেখানে জুভেন্টাসকে ২-১ ও সাসুলোকে তাদের নিজের মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে। নাপোলির দুই কাণ্ডারি ভিক্টর ওসিমহেন ও খভিচা কাভারাটস্খেলিয়া ও রয়েছেন ফর্মে। ম্যাচ শুরুর সংবাদ সম্মেলনে নাপোলির কোচ বলেছেন ম্যাচটি কোনো পক্ষের জন্যই সহজ হবে না। অন্যদিকে ইঞ্জুরি যেন পিছুই ছাড়ছে না জাভির বার্সোলনার। একের পর এক ইঞ্জুরির হানায় দিশেহারা পুরো দল। এত এত দুঃসংবাদে দলের স্বস্তির নাম ইয়াংস্টার লামিন ইয়ামাল।
শেষ ম্যাচে লামিনের দূর্দান্ত গোলে মার্য়োকার বিপক্ষে ১-০ গোলে জয় পায় বার্সোলোনা। এমন পার্ফমেন্সে তাই ইয়ামালকে হয়তো শুরুর একাদশে দেখা যেতে পারে।ইন্জুরি সমস্যায় বাইরে থাকবেন বার্সার মিডের দুই প্রাণ ভোমরা ফ্রেঙ্কি দে জং ও পেদ্রি। এই দুই মিডফিল্ডারের অনুপস্থিতিতে একাদশে জায়গা পেতে পারে ফেরমিন লোপেজ। এছাড়া শেষ ম্যাচে ডিফেন্সে দূর্দান্ত পার্ফমেন্সে আরাউহো এর সাথে শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে জোর দাবি জানিয়ে রেখেছেন আরেক লা মাসিয়ান বিস্ময় বালক কিউবারসি। তাই একাদশ সাজাতে জাভিকে ক্ষাণিকটা বেগই পোহাতে হবে হয়তো আজকে।বার্সোলোনার হয়ে ম্যাচের ফলাফল যে কোনো সময় বদলে দিতে পারেন লামিন ইয়ামাল,তাই হয়তো পুরো ম্যাচে বার্সোলোনা ফ্যান্সদের নজর থাকবে ইয়ামালের উপর।দুই সিজন পর বার্সোলোনা তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লীগের নক আউট স্টেজের ম্যাচ খেলতে যাচ্ছে।শেষ ২০২১ সালে ক্যাম্প ন্যুতে পিএসজির বিপক্ষে নকআউট ম্যাচ খেলেছিল বার্সোলোনা। তাই বার্সোলনা ম্যাচটি জেতার জন্য পুরো শক্তি দিয়ে লড়বে।
এসকে/এমওয়াই


