বার্সাকে হারালে নাপোলির খেলোয়াড়রা পাবে ১০ মিলিয়ন ইউরো

বার্সাকে হারানোর জন্য খেলোয়াড়দের ১০ মিলিয়ন ইউরোর পুরষ্কার ঘোষণা করলেন নাপোলি প্রেসিডেন্ট।

২০২৫ সালে প্রথমবারের আমেরিকায় মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপে ৫ টি মহাদেশ থেকে স্থানীয় লীগ ও মহাদেশীয় টুর্নামেন্টের পারফর্মেন্স এর উপর ভিত্তি করে ৩২ টা দল অংশগ্রহণ করবে। নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ঘোষণা করেছেন, নাপোলিকে ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করাতে পারলেই খেলোয়াড়েরা পাবেন ১০ মিলিয়ন ইউরোর পুরষ্কার।

নাপোলির ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আজ রাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর ম্যাচে বার্সাকে হারাতে পারলেই ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করবে নাপোলি। তাই বার্সাকে হারাতে পারলেই ১০ মিলিয়ন ইউরো পাচ্ছে নাপোলি খেলোয়াড়রা। তাছাড়া ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য নাপোলি পাবে ৫০ মিলিয়ন ইউরো।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *