লুইস ডিয়াজের জন্য বার্সার কাছে ১২০ মিলিয়ন চায় লিভারপুল। ২০২১-২২ সিজনে পোর্তোর হয়ে অসাধারণ পারফরম্যান্স করে সবার নজরে আসেন লুইস ডিয়াজ। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে পোর্তো থেকে লিভারপুলে যোগ দেন এই কলম্বিয়ান।
অন্যদিকে আনসু ফাতি বার্সার লেফট উইংয়ের হাল ধরার আশা দেখালেও ইঞ্জুরিতে পড়ে এখন খাবি খাচ্ছেন। বার্সায় প্রকৃত লেফট উইংগার না থাকায় ফেলিক্স, ফারান, রাফিনহা, দেম্বেলে থেকে শুরু করে পেদ্রি, ভিতর রকিদের লেফট উইংয়ে খেলালেও মনমতো পারফর্ম করতে পারছেন না কেউই। তাই নিয়মিতভাবেই বিভিন্ন লেফট উইংগারদের সাথে বার্সার দলবদলের গুঞ্জন শোনা যায়।
মুন্দো দেপোর্তিভোর সাংবাদিক রজার টরেল্লো কলম্বিয়ান সংবাদমাধ্যম এল হেরাল্ডোর বরাত দিয়ে জানান, কিছুদিন আগে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা লুইস ডিয়াজের এজেন্টের সাথে দেখা করেছেন এবং লুইসের ব্যাপারে জানতে চেয়েছেন। লুইসকে ছাড়তে লিভারপুল ১২০-১৪০ মিলিয়ন দাবী করবে বলে জানা যায়। তবে বার্সার অর্থনৈতিক অবস্থার কথা ভাবলে এই দলবদলের সম্ভাবনা নেই বলেই চলে।
এসকে/আরআই


