তিন বছর পঁচিশ দিন পর কোয়ার্টার ফাইনালে বার্সা, একই পথে ১৪ বছর পরে আর্সেনাল

কোয়ার্টার ফাইনালে উঠার লক্ষ্যে এদিন ঘরের মাঠে নাপোলি কে আতিথ্য দেয় বার্সেলোনা। প্রথম লেগে ১-১ গোলে ড্র করায় উভয় দলের কাছেই সুযোগ ছিলো পরের রাউন্ডে যাওয়ার। এদিন শুরুতেই বার্সাকে এগিয়ে দেন তরুন ফেরমিন লোপেজ। ১৫ মিনিটে গোল করে এগিয়ে নেন তিনি। এর ২মিনিট পর দলের হয়ে দ্বিতীয় গোল করেন হুয়াও ক্যান্সেলো। ৩০ মিনিটে নাপোলির হয়ে এক গোল শোধ করেন কসোভোর আমির রাহমানি।

প্রথমার্ধে আর গোল না হলেও দ্বিতীয়ার্ধে লেভানডোভস্কির গোলে ৩-১ গোলে জয় পায় বার্সা। এই জয়ে ৪-১ এগ্রিগেটে পরের রাউন্ডে যায় বার্সা।

অপর ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল এবং পোর্তো। আগের লেগে পোর্তো ১-০ গোলে এগিয়ে থাকায় এদিন ইমিরেটসে জিততেই হতো আর্সেনালকে। দলের হয়ে একমাত্র গোল করেন ট্রোসার্ড।পরে আর গোল না হলে ১-১ এগ্রিগেড থাকায় পেনাল্টিতে যায় দুদল। পেনাল্টিতে দুই ব্রাজিলিয়ান ওয়েন্ডার এবং গালনোর পেনাল্টি মিসে ৪-২ ব্যবধানে ১৪ বছর পর কোয়ার্টারে আর্সেনাল।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *