ইউরোপা লিগের রাউন্ড অব ১৬ তে আজ স্পার্তা প্রাগের মুখোমুখি হয়েছিল লিভারপুল। আগের লেগে ৫-১ গোল জয় পাওয়ায় কার্যত কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছিল অল রেডস রা।
স্রেফ আনুষ্ঠানিকতার জন্যই হয়তো আজ ফুরফুরে মেজাজ নিয়ে মাঠে নামে ক্লপ এর শিষ্যরা। নিজেদের ডেরায় লিভারপুল সবসময়ই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। কিন্তু আজ যেন অল রেডসদের ত্রাস কয়েকগুন বেড়ে গেলো।ম্যাচের প্রথমার্ধে মাত্র ৭ মিনিটের ঝড়েই চূর্ণ বিচূর্ণ স্পার্তা প্রাগ। ৭ মিনিটে নুনেজের গোল দিয়ে শুরু, ১৪ মিনিটে গাকপোর গোলে শেষ। মাঝে গোল পেয়েছেন সালাহ ও ববি ক্লার্ক।
বিরতির কিছুক্ষন গোল পেয়েছেন সবস্লাই, ২ মিনিট নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলের মাধ্যমে প্রাগের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কোডি গাকপো। আগের লেগে চার গোলের ব্যবধানে ম্যাচ জিতে আসা লিভারপুল এই লেগে জিতলো ৫ গোলের ব্যবধানে! দুই লেগ মিলিয়ে অল রেডস রা করলো ১১ টি গোল! প্রিমিয়ার লিগের পাশাপশি ইউরোপা লিগেও নিজেদের জয়রথ অব্যাহত রাখলো ক্লপের শিষ্যরা। এই লিভারপুলকে থামাবে কে।
এসকে/এমওয়াই


