বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা এনেছে শ্রীলঙ্কা।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লংকান অধিনায়ক কুশাল মেন্ডিস৷ প্রথম ওয়ানডের মত আজও কোনো রান না করে সাজঘরে ফেরে লিটন দাস৷ তারপর অধিনায়ক শান্তর সাথে জুটি বাধে সৌম্য সরকার৷ শান্ত আউট হয়ে নিজের পঞ্চাশ করার আগে আউট হয়ে গেলেও নিজের অর্ধশতক তুলে নেন সৌম্য সরকার৷ শান্তর আউটের পরে মুসফিকুর রহিমের সাথে জুটি বাধে সৌম্য৷ আক্রমণত্বক খেলতে থাকে৷ কিন্তু সৌম্য, মুসফিক, মাহমুদউল্লাহ, মিরাজ পর পর আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশ কে টেনে একটি ভালো অবস্থানে নিয়ে যায় তৌহিদ হৃদয়।
সেঞ্চুরির খুব কাছাকাছি যেয়েও বল সল্পতার কারণে সেঞ্চুরি করা হয়নি এই ব্যাটারে৷ শেষ দিলে হৃদয়-তাসকিন ঝড়ে বাংলাদেশ ২৮৬ রানের পুজি পায়৷ ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লংকানরা৷ মাত্র ৪৩ রান করতেই ৩ উইকেট হারিয়ে বসে৷ সেখান থেকে নিসাংকা ও আশালাংকা জুটি শ্রীলঙ্কাকে জয়ের বন্ধরে কাছাকাছি পৌছে দেয়৷ শেষ দিকে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে লংকানরা।
এসকে/আরআর


