মাদ্রিদের উপর অসন্তুষ্ট ভিনিসিয়াস জুনিয়র

বর্ণবাদী আক্রমণ অগ্রাহ্য করায় মাদ্রিদের উপর অসন্তুষ্ট ভিনিসিয়াস জুনিয়র। দীর্ঘদিন ধরে বর্ণবাদী আক্রমণের স্বীকার হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। দলের সেরা খেলোয়াড় হিওয়ার সত্ত্বেও এসব ঘটনায় রিয়াল মাদ্রিদের প্রতিক্রিয়া জানাতে দেরি করছে মাদ্রিদ যা ভিনিসিয়াসের জন্য বেশ অসন্তোষের কারণ।

‘দ্যা এথলেটিক’ এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভিনিসিয়াস মনে করেন, ক্লাবের তাকে সমর্থন করার জন্য আরও বেশি কিছু করা উচিত। ২০২৩ সালে ভ্যালেন্সিয়ার স্টেডিয়াম মেস্তেলায় দর্শকরা বর্ণবাদী গালীগালাজ করলে রিয়াল মাদ্রিদ গড়িমসি ভাব দেখায়, যা ভিনিসিয়াসকে ক্লাব ছাড়ার কথা ভাবতেও বাধ্য করেছিল। একই ঘটনা আবারও ঘটে যখন এই সপ্তাহে এথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের স্বীকার হওয়ার পর রিয়াল মাদ্রিদ প্রতিক্রিয়া জানাতে দেরি করে।

রিয়াল মাদ্রিদের গায়ে বর্ণবাদী আচরণের দাগ থাকলেও ভিনির ক্ষেত্রে সবসময়ই সরব ছিল মাদ্রিদের হর্তাকর্তারা। তাই ভিনিসিয়াসের ক্লাব ছাড়ার গুঞ্জন হয়ত শুধুই উড়ো খবর হবে। তবে ভিনিসিয়াসের অভিযোগ মোটেও মিথ্যা নয়। কোনো অবস্থাতেই বর্ণবাদী আক্রমণ কাম্য নয় এবং ক্লাবের উচিত দ্রুততার সাথে প্রতিক্রিয়া জানানো।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *