সুয়ারেজের জোড়া গোলে মিয়ামির জয়

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সক্কারে সুয়ারেজের জোড়া গোলে ডিসি ইউনাইটেড কে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিকে ইঞ্জুরির কারণে মেসি ইন্টার মায়ামির একাদশে না থাকলেও তার সতীর্থ সুয়ারেজের কল্যানে পরাজয় এড়িয়ে জয় তুলে নিয়েছে মায়ামি৷ ম্যাচের মাত্র ১৪ মিনিটে ডিসি ইউনাইটেডের কাছে গোল খায় ইন্টার মায়ামি। ২৪ মিনিটে গোল করে সমতায় ফেরে মায়ামি৷ ম্যাচের ৬৩ মিনিটে বদলী খেলোয়াড় হিসাবে মাঠে নামে লুইস সুয়ারেজ। মাত্র ২৮ মিনিট খেলে ইন্টার মায়ামির জয় ছিনিয়ে আনে এই উরুগুয়ের স্টাইকার৷ শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে মেজর লীগ সক্কারে নিজেদের প্রথম স্থান আরো পাকা করলো ডেভিড ব্যাকহ্যামের দলটি৷ ৫ খেলায় ৩ জয় ১ ড্র ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে মেজর লীগ সক্কারের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে ইন্টার মায়ামি।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *