এফএ কাপের সেমিফাইনালে ম্যান ইউ

ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের ইতিহাসের দুই শ্রেষ্ঠ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল।

পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াইয়ের পাশপাশি ম্যাচটি দুই দলের সম্মানের লড়াইও বটে। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে ম্যাচে লিভারপুলই ছিল ফেভারিট, কিন্তু ম্যাচে ঘটলো তার উল্টো ঘটনা! দুই লালদের লড়াইয়ে শুরুতেই ইউনাইটেডকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। লিভারপুলকে সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। তার অসাধারণ গোলের রেশ কাটতে না কাটতেই আরেকটা গোল পেয়ে যায় অলরেডস রা। প্রথম হাফে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলকে লিড এনে দেন মিসরীয় ফরওয়ার্ড মোহামেদ সালাহ। ম্যাচের অন্তিম সময় তখন, লিভারপুল ম্যাচ জিততে চলেছে। তখনি এন্টনি ত্রাতা হয়ে এলেন। দুর্দান্ত এক গোল করে বাঁচিয়ে রাখলেন ম্যাচ জয়ের আশা। ৭২ মিনিটে সাব হয়ে মাঠে নেমে ৮৭তম মিনিটেই পেয়ে গেলেন গোল। কিন্তু এক্সট্রা টাইমের প্রথম হাফেই এলিওট লিভারপুলের পক্ষে স্কোরলাইন ৩-২ করে ফেলেন। কিন্তু তখনো যে অপেক্ষা করছে নাটকীয়তা, ১১২ মিনিটেই ইউনাইটেডকে আবার সমতায় মার্কাস রাসফোর্ড।

ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় ১২১তম মিনিটে, আমাড দিয়ালোর গোলে ৪-৩ এ লিড নিয়ে নেয় ইউনাইটেড! শেষ পর্যন্ত এ গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো। লিভারপুলকে হারিয়ে এফএ কাপে সেমি ফাইনালে চলে গেলো ইউনাইটেড।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *